ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নৌকার প্রার্থী শাহজাহান ওমরের সাথে রাজাপুর ও কাঠালিয়া আ’লীগের বৈরিতার নিরসন

পার্থ বেপারী ঝালকাঠি প্রতিনিধিহ

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বাংলাদেশ আওয়াম লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তমের সাথে রাজাপুর ও কাঠালিয়া উপজেলা আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের বৈরিতার নিরসন করা হয়েছে। আ’লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র ঝালকাঠি-২ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বাংলাদেশ আওয়াম লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী আমির হোসেন আমুর উদ্যোগে বুধবার সন্ধ্যায় বরিশালে তার বাসভবনে দুই উপজেলার দলীয় নেতাকর্মীদের নিয়ে বসে শাহজাহান ওমরের সাথে পরিচয় করিয়ে দেন এবং কুশল বিনিময় করেন। এ সময় ঝালকাঠি জেলা আ’লীগের সভাপতি সরদকার শাহ আলম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক খান সাইফুল্লাহ পনীর, রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এনামুল হক মনির, রাজাপুর উপজেলা আ’লীগের সভাপতি এএইচএম খায়রুল আলম সরফরাজ, সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজুসহ দুই উপজেলার ইউপি চেয়ারম্যানবৃন্দ, আ’লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ের লক্ষ্যে কাজ করার সহমত পোষণ করেন।

লেখক