ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচারে বাধা দেওয়ায় ইউপি সদস্য আটক

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী, বালিয়াকান্দি) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হকের প্রচারে বাঁধা প্রদান করায় এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর আড়াইটার দিকে কালুখালী থানা পুলিশ তাকে আটক করে।
আটককৃত ইউপি সদস্যের নাম জাকির হোসেন হিরু। তিনি কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য।
কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোঃ আব্দুল্লা আল মামুন বলেন, রাজবাড়ী -২ আসনের সতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকীর  প্রচারণায় বাঁধা প্রদানের খবর পাওয়া যায়। তাৎক্ষনিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা  ঘটনাস্থলে যায়। সেখান থেকে একজনকে  আটক করা হয়েছে। আইনানুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে

লেখক