ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নওগাঁর আত্রাইয়ে নৌকার পক্ষে ছনি সরকারের গন সংযোগ

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

আগামী ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ ৬ আত্রাই রাণিনগর আসনের আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এর নৌকা মার্কা বিজয়ের লক্ষে ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নের ওয়ার্ডে, পাড়ায়, মহল্লায় নির্বাচনী প্রচারণা নিয়ে নির্বাচনের মাঠে ৮নং হাটকালুপাড়া ইউনিয়ন যুবলীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক,সাবেক ইউনিয়ন ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক ছনি সরকার। ছনি সরকার জনসাধারণের মাঝে বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য অনুরোধ করেন।
তিনি বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করি,আওয়ামীলীগের রক্ত আমার শরীরে মিশে রয়েছে। আওয়ামীলীগ সরকার দেশ কে উন্নয়নের রোল মডেলে রূপান্তর করেছে। নৌকাকে বিজয়ী করতে আমি আগামী ৭ ই জানুয়ারী অবধি মাঠেই থাকবো। বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ।

লেখক