ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

মিরসরাই মানব কল্যাণ সংগঠনের নতুন কমিটি গঠন, সভাপতি সাইফুল ; সম্পাদক এনামুল করিম হারুন

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

মিরসরাই মানব কল্যাণ সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়েছে। ১ বছর মেয়াদী ১৫ সদস্যের কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সাইফুল ইসলাম হাসনাবাদী এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন এনামুল করিম হারুন। ঘোষিত কমিটির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম্বর। কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওসমান গনি, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুল হক, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক আশরাফ উদ্দিন আরিফ, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি ফখরুল ইসলাম নিজামপুরী, স্বাস্থ্য ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ ভূঁইয়া, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ফজলুল করিম, কার্যনির্বাহী সম্পাদক রানা হোসেন, এসএম মোহাম্মদ শাহিন আলম, ইমরান হোসেন সিয়াম।
মিরসরাই মানব কল্যাণ সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম হাসনাবাদী ও সাধারণ সম্পাদক এনামুল করিম হারুন জানান, আমাদের সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে সদস্যদের সার্বিক সহযোগিতায় আমরা ছোট ছোট বেশ কয়েকটি সামাজিক কর্মকান্ড সম্পাদন করেছি। আশা করছি আমাদের নতুন কমিটি সমাজের বিত্তবানদের সহায়তা পেলে আরো ব্যাপকভাবে সমাজ উন্নয়নে কাজ করতে সক্ষম হবে।

লেখক