ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ী-২ আসনে ঈগল প্রতীকের প্রার্থী বিরুদ্ধে নৌকার পোস্টার ছেঁড়ার অভিযোগ 

এম এইচ আলী রেজা, রাজবাড়ী প্রতিনিধি ঃ
রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হকের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে । আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট এ কে এম শফিকুল মোরশেদ আরুজ সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে  এই অভিযোগ দেন।
স্বতন্ত্রপ্রার্থী নুরে আলম সিদ্দিকী হক ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। তিনি বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। নুরে আলম সিদ্দিকী হক কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের গাংবথুনদিয়া গ্রামের বাসিন্দা। দৈনিক জনতার আদালত নামে একটি পত্রিকার সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন।
অভিযোগে বলা হয়, ২৪ ডিসেম্বর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বি-কয়া বাজারে নুরে আলম সিদ্দিকী হকের প্রচারভ্যান (পিকআপ) পরিকল্পিত ভাবে প্রায় ১৫/২০ ফুট উঁচু করে বাশ বেঁধে মৃগী-সাওরাইল রাস্তায় নৌকা প্রতীকের প্রার্থীর পোস্টার ছিঁড়তে থাকে। উদ্দেশ্যমূলক ভাবে নির্বাচনের সুষ্ঠ পরিবেশ বিনষ্ট করার জন্য একই কাজ বারবার করছে।
পোস্টার ছেঁড়ার বিষয়টি অস্বীকার করেছেন স্বতন্ত্রপ্রার্থী প্রধান নির্বাচনী এজেন্ট আইনজীবী আবদুস সাত্তার। তিনি বলেন, পোষ্টার ছেঁড়ার অভিযোগ সঠিক নয়। বরং আমাদের পোস্টার টাঙানোতে একাধিকবার বাঁধা দেওয়া হয়েছে। পোস্টার নিয়ে ফেলে দেওয়া হয়েছে। তবে মাটিতে পড়ে থাকা সুতা ট্রাকের চাকার সঙ্গে পেঁচিয়ে যেতে পারে। আমরা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের পক্ষে।
নির্বাচন অনুসন্ধান কমিটির সভাপতি এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. শাহীনুর রহমান বলেন, আচরণবিধি ভঙ্গের  একটি অভিযোগ পেয়েছি। সংসদ সদস্য পদপ্রার্থী নুরে আলম সিদ্দিকী হককে ২৮ ডিসেম্বর স্ব-শরীরে বা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখা দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, তিনটি উপজেলা (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) নিয়ে রাজবাড়ী-২ আসন। এখানে একটি পৌরসভা ও ২৪টি ইউনিয়ন। মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ২৮ হাজার ৩১৯। পুরুষ ভোটার দুই লাখ ৬৯ হাজার ৪৪৯। মহিলা ভোটার দুই লাখ ৫৮ হাজার ৮৬৭। হিজড়া ভোটার রয়েছে তিনজন। ১৯৪টি স্থায়ী ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোট কক্ষ এক হাজার ২৩৬টি। স্থায়ী ভোটকক্ষ এক হাজার ১৬৩ ও অস্থায়ী ভোট কক্ষ ৭৩টি।
রাজবাড়ী-২ আসনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। মো. জিল্লুল হাকিম (নৌকা), নুরে আলম সিদ্দিকী হক (ঈগল), এস এম ফজলুল হক (সোনালী আঁশ), আবদুল মতিন মিয়া (মশাল), আবদুল মালেক মন্ডল (ছড়ি), শফিউল আজম খান (লাঙ্গল)।

লেখক