ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

শরীয়তপুর-২ আসনে বিকল্পধারার প্রার্থীর ভোট বর্জন করেন

শরীয়তপুর প্রতিনিধি, মোঃ ওবায়েদুর রহমান সাইদঃ

শরীয়তপুর-২ আসনের বিকল্পধারার প্রার্থীর ভোট বর্জন। শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের বিভিন্ন কেন্দ্র থেকে বিকল্পধারা বাংলাদেশ প্রার্থী (কুলা প্রতীক) আমিনুল ইসলাম বুলু এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।বিভিন্ন ভোটকেন্দ্রে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।
বুলু বলেন, চরআত্রাসহ বিভিন্ন ভোটকেন্দ্র থেকে তার অনেক এজেন্টকে সকালে ভয় দেখিয়ে ভোট কেন্দ্রের ভিতরে ঢুকতে দেওয়া হয় নাই। এজেন্টবিহীন ভোট চলতে থাকলে সুষ্ঠু ভোট হওয়া নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেন।
বিভিন্ন কেন্দ্রে পোলিং এজেন্টদের ভয় দেখিয়ে বের করে দেওয়া হয়। তাই তিনি এই নির্বাচন বর্জন করেন।

লেখক