ব্রেকিং নিউজ সিরাজগঞ্জে কাদায় মধ্যপাড়া নাইট ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিততারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ

নওগাঁ-৬ আসনে নৌকাকে হারিয়ে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক সুমন নির্বাচিত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল এমপি কে ৫ হাজার ৮৮২ ভোটে হারিয়ে বিজয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক সুমন। তিনি পেয়েছেন ৭৪ হাজার ৮৯১ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল এমপি (নৌকা) পেয়েছেন ৬৯ হাজার ৯ ভোট।

গতকাল রবিবার (৭ জানুয়ারি) নওগাঁ জেলা রিটার্নিং অফিসার মো.গোলাম মওলা বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন।
প্রিজাইডিং অফিসারদের দেওয়া হিসাব অনুযায়ী এ আসনে মোট ভোটকেন্দ্র ১১৪টি।মোট ভোটার ৩ লাখ ২৭ হাজার ৬৬৯ জন।

লেখক