ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রংপুর (পীরগঞ্জ) দল সেমিফাইনালে

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

পার্বতীপুর বেলাইচন্ডি ইয়ং সোসাইটি আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ৭ম আসরের ৩য় খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় রাজশাহী খেলোয়াড় কল্যাণ সমিতি দলকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে ৩য় দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে জয় স্পোর্টিং ক্লাব রংপুর (পীরগঞ্জ) জেলা দল। খেলার দ্বিতীয়ার্ধে বিজয়ী দলের পক্ষে গোলটি করেন সজীব। আজ শুক্রবার বিকালে বেলাইচন্ডি মনপুরা উন্মুক্ত ফুটবল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির পরিচালক জাহাঙ্গীর আলম বিপ্লব, সার্বিক তত্ত্বাবধায়ক শাহজাহান আলী সাজু, উন্মুক্ত মাঠের জমিদাতা সদস্যরা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। খেলায় কানায় কানায় দর্শক সমাগমে পুরো মাঠ ভরে যায় এবং খেলার ধারা বর্ণনায় বরাবরের মতই ছিলেন, পার্বতীপুরের কীর্তি সন্তান ও স্বনামধন্য টিভি ক্রীড়া ধারাভাষ্যকার খোরশেদ রায়হান ও বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার তাইফুল ইসলাম তপু। প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন- বগুড়া জেলার আব্দুল মমিন (জুয়েল), তার সহকারী দু’জন ছিলেন বগুড়ার জিবরীল বাবু ও নওগাঁর বেলাল হোসেন। উল্লেখ্য নকআউট ভিত্তিক ৮ দলের এই টুর্নামেন্টটির এটি ছিলো তৃতীয় খেলা। গত ৩০ ডিসেম্বর উদ্বোধন হওয়া টুর্নামেন্টটির ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে, প্রতি শুক্রবার বেলা সাড়ে ৩ টায়। আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ০৯ ফেব্রুয়ারী শুক্রবার টুর্নামেন্টটির ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

লেখক