ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ইয়াবাসহ যুবক আটক

রাজবাড়ী সংবাদদাতাঃ
রাজবাড়ীতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) । রোববার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর এলাকা হতে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম মো. ইমরান খান (৩৭)। তার পিতার নাম ডা. আব্দুল মতিন খান। ইমরানের বাড়ি সদর উপজেলার কল্যাণপুর গ্রামে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কল্যাণপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ইমরান নামে এক যুবককে আটক করা হয়। আটকের পর দেহ তল্লাশি করে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৯ হাজার ৫০০ টাকা।
তিনি আরও জানান, আটক ব্যক্তির নামে আদালতে দুইটি মামলা বিচারাধীন রয়েছে। তার নামে রাজবাড়ী সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।

লেখক