ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

নওগাঁর আত্রাইয়ে পুকুর খুনুনের দায়ে ৩টি ভেঁকু মালিককে জরিমানা

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে ফসলি জমিতে পুকুর খননের দায়ে তিন ভেঁকু মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন।

বিচারক জানান, উপজেলার বাঁকা মাঠে, শুটকিগাছা মাঠে এবং ভোঁপাড়া মাঠে ফসলি জমিতে ভেকু মেশিন দিয়ে পুকুর খনন চলছে এমন সংবাদের অভিযান পরিচালনা করে ভেকু মালিক উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের সাইদুর রহমান (৫৫), পালশা গ্রামের আলমগীর হোসেন খোকন (৪০) এবং শুটকিগাছা গ্রামের খয়বর আলীকে (৫৪) পৃথক তিনটি মামলায় মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, ফসলি জমি রক্ষায় এবং অবৈধ পুকুর খনন বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

লেখক