ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

নওগাঁর আত্রাইয়ে সহকারী অধ্যাপকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাই মহিলা ডিগ্রি কলেজ এ- পদার্থ বিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক দীন মোহাম্মদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি ) বেলা সাড়ে ১১ টার দিকে কলেজের হলরুমে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)মো.জিয়াউল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিত বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) অঞ্জন কুমার দাস, আত্রাই থানার অফিসার ইনচার্জ(ওসি)মো.জহুরুল ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মোল্লা আজাদ সরকারি কলেজের অধ্যক্ষ মো.মাহবুবুল আলম দুলু, জেলা পরিষদের সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল সহ অত্র কলেজের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

আলোচনা সভা শেষে বিদায়ী সহকারী অধ্যাপক দীন মোহাম্মদ কে কলেজের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

লেখক