ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ী সদর উপজেলায় ২ দিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে ৪৫তম  জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ২দিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মেলার উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী ।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রানালয়ের সহযোগিতায়, সদর উপজেলা প্রশাসন এই মেলার আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রকিবুল হাসান পিয়াল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা খায়ের উদ্দিন আহম্মেদ, উপজেলা শিক্ষা অফিসার মধুসুধন সাহা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধান।
মেলায় উপজেলার একুশটি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করেছে। এর মধ্যে তিনটি কলেজ ও ১৮ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুর ১২ টায় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেলায় শিক্ষাথীদের তৈরি বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি, আইডিয়াল সিটি, পানি দিয়ে গ্যাস তৈরি, গ্রামীণ জীবনের উন্নয়ন, সোলার স্মার্ট সিটি, পানির অপচয় রোধ ও বিশুদ্ধকরণের মাধ্যমে জীবন যাত্রার মান উন্নয়ন, নবায়নযোগ্য শক্তি সম্পন্ন আদর্শ গ্রামসহ নান প্রকল্প প্রদর্শন করা হয়।
এসময় বক্তারা বলেন, বর্তমান সময় বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। দেশের শিক্ষার্থীদের এ বিষয়ে দক্ষ করে গড়ে তোলার জন্য সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
রবিবার বিকেলে পুরষ্কার বিতরনীর মধ্য দিয়ে মেলার সমাপনী হবে।

লেখক