ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জে বিএনপির কালো পতাকা মিছিল ও সমাবেশ

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:

দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ ১ দফা দাবীত মঙ্গলবার বেলা ১১ টায় সিরাজগঞ্জে ভাসানী মিলনায়তন চত্বরে সমাবেশ করেছে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা। আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান, রাশেদুল হাসান রনজন, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফাজামান, সদর উপজেলা বিএনপির সভাপতি রফিক সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম।
কেন্দ্রীয় ঘোষিত এই কর্মসুচীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কালোপতাকা হাতে নিয়ে জেলা বিএনপির সমাবেশে যোগ দেয়।

লেখক