ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

ঝিনাইগাতী মহারশি নদীর নাব্যতা হারিয়ে আবর্জনায় স্তুপে পরিণত

আতিকুর, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি :

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার উপর দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী মহারশি নদীর নাব্যতা হারিয়ে আবর্জনায় স্তুপে পরিণত হয়ে দখলদারদের কবলে চলে যাচ্ছে। মহরশি নদীতে এক সময় নৌকা ও ট্রলারে করে ব্যবসায়ীরা দেশের বিভিন্ন জায়গা থেকে এসে নদীর তীরবর্তী এলাকায় স্থান নিয়ে মালামাল আনয়ন করতে দেখা গেছে।

কালের পরিবর্তে নদীর জায়গায় মাটি ভরাট ও আবজর্নার স্তুপ তৈরী করে দখলে নিচ্ছে এক শ্রেণীর মানুষ। ফলে বর্ষার মৌসুমে নদীর পানি নিস্কাশন না করতে পেরে নদীর মাটির বাধঁ ভেঙে পানি প্রবেশ করে শত শত হেক্টর আবাদি জমি,জানমাল সহ ঘরবাড়ির ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়ে থাকে।

ভুক্তভোগীরা জানান, নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্যে নদী খনন, দখলমুক্ত, আবর্জনা ফেলা বন্ধ করে বেড়িবাধঁ নির্মাণ করে সঠিক ভাবে পানি নিস্কাশনের ব্যবস্থা করা হলে জনসাধারণের ব্যাপক উপকৃত হবে।

এ ব্যাপরে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ ভূইঁয়া জানান, জেলার সভায় এ বেপারে জানানো হয়েছে পানি উন্নয়ন বোর্ড যথা সময়ে ব্যবস্থা গ্রহণ করবে।

স্থানীয় সংসদ সদস্য এ,ডি,এম শহিদুল ইসলাম বলেন, আমি সবেমাত্র নির্বাচিত হয়েছি সমস্যাটা শুনেছি, নদীটির ব্যাপারে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

লেখক