ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

পার্বতীপুরের হোসেন স্যার আর নেই

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি-ঃ

পার্বতীপুরের সর্বজনবিদিত শিক্ষক মোঃ হোসেন স্যার আর নেই। তিনি সোমবার রাত ১০ টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো, ৯০ বছর। তিনি দীর্ঘদিন যাবত স্ট্রোকজনিত রোগে ভুগছিলেন। তিনি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত স্বনামধন্য জ্ঞানাঙ্কুর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। বলা হয়, এলাকার প্রায় সব শিক্ষিত লোকই তার ছাত্র। ১৯৬৪ সালে জ্ঞানাঙ্কুর পাইলট উচ্চ বিদ্যালয়ে যোগদান করে ২০০৫ সালে অবসরে যান। মহান আদর্শ ও জ্ঞানগার্ভিক চরিত্রের এই শিক্ষক মোঃ হোসেন সম্পর্কে ১৯৬৪ সাল থেকেই জনশ্রুতি ও সুক্ষেতি রয়েছে যে, ট্যালেন্টপুলে ৫ম শ্রেনী ও ৮ম শ্রেনীতে বৃত্তি পাওয়ার আশা মানেই মোহাম্মদ হোসেন স্যারের স্মরণাপন্ন হওয়া। লোভ-লালসা ও মোহের বাইরে থাকা এ শিক্ষকের অনেক উচ্চ পদস্থ ট্যালেন্ট কর্মকর্তা দেশ-বিদেশে রয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন। আজ মঙ্গলবার বাদ জোহর তাঁকে নামাপাড়া ক্ববরস্থানে জানাজা শেষে দাফন করা হয়।

লেখক