ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় নিহত ২

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর গোয়ালন্দতে গোল্ডেন লাইন পরিবহনের বাসচাপায় আকবর মল্লিক (৬০) নামে বাইসাইকেল আরোহী কাপড় ব্যবসায়ী। আকবর মল্লিক রাজবাড়ী সদর থানার পাঁচুরিয়া ইউনিয়নের মুকুন্দিয়া গ্রামের মৃত মোনছের মল্লিকের ছেলে। এম এম পরিবহনের চাপায় রনি মন্ডল (৩০) নামে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রনি মন্ডল গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দ রেল গেইট এলাকার আজাদ মন্ডলের ছেলে।

শুক্রবার (২ ফেব্রুয়ারী) সোয়া ১ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের জমিদার ব্রীজ এলাকায় গোল্ডেন লাইন (কুষ্টিয়া ঘ ১১-০০৪৮) পরিবহনের দু’টি বাস বাইসাইকেল আরোহী ও  বিকেল সাড়ে ৩টার দিকে এমএম পরিবহনের বাস মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রীকে চাপা দেয়। মোটরসাইকেল আরোহীদের গোয়ালন্দ উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে রনির অবস্থার অবনতি হলে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানে রনির মৃত্যু হয়।

আলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হালিম বলেন, গোল্ডেন লাইন পরিবহন ও এম এম পরিবহনের বাস দু’টিকে আটক করেছি। চালক ও সহকারি চালক পালিয়ে গেছে। জনতার দাবীর প্রেক্ষিতে স্পিড ব্রেকার দেওয়া হচ্ছে।

লেখক