ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

ঝিনাইগাতীতে ভারতীয় মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আতিকুর, ঝিনাইগাতী ( শেরপুর) প্রতিনিধি:

শেরপুর জেলার গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বাঁকাকুড়া গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১১৩ বোতল মদসহ কার্তিক চন্দ্র সাহা (৪২) ও মো.আব্দুল হালিম (৩০) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

দুই মাদক কারবারিরা হলো- মানিকগঞ্জ জেলার সদর উপজেলার দাশরা গ্রামের মৃত ননী গোপাল সাহার ছেলে কার্তিক চন্দ্র সাহা, অপর কারবারি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নয়াগাঁও গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মো.আব্দুল হালিম।

এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো.আবু বক্কর সিদ্দিক, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. আলমাছ হোসেন, এএসআই মো. আরিফুল ইসলাম, এএসআই রিপন মিয়া সঙ্গীয় ফোর্সসহ ঝিনাইগাতী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকার বাকাকুড়া গ্রামে অভিযান চালায়।

এসময় ময়মনসিংহ-থ-১১-০১৩৯ নং একটি সিএনজিকে চ্যালেঞ্জ করে এবং তার গতিরোধ করে এবং সিএনজিটি তল্লাশী করে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১১৩ বোতল মদসহ মাদক কারবারি কার্তিক চন্দ্র সাহা ও মো.আব্দুল হালিমকে হাতেনাতে আটক করা হয়।

মাদক কারবারিরা ডিবি পুলিশের কাছে এক স্বীকারোক্তিতে জানিয়েছে তারা মদ গুলো গাজীপুরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

এব্যাপারে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবুল কালাম আজাদ সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় ঝিনাইগাতী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের কোর্টে প্রেরণ করা হয়েছে।

লেখক