ব্রেকিং নিউজ সিরাজগঞ্জে কাদায় মধ্যপাড়া নাইট ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিততারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ

ঘাটাইলে বিএনপির কারা নির্যাতিত নেতৃৃবৃন্দের সংবর্ধনা

মোঃ আল-আমীন হোসেন, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গসংঠন যুবদল,ছাত্রদল সহ কারানির্যাতিত নেতা কর্মীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ ফেব্রয়ারি) এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।বিএনপির সাবেক ছাত্র নেতা শামীম মিয়ার সার্বিক সহযোগিতায় উপজেলা পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত বিএনপি নেতা মাইনুল ইসলামের পৌর এলাকায় অবস্থিত বাস ভবনে সাবেক পৌর মেয়র মনঞ্জুরুল হক মঞ্জুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বিএনপি চেয়ার পার্সনের উপদেষ্টা, সাবেক সংসদ ও মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ।

উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আখম রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক হেলালুর রহমান খান, উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তাক আহমেদ সাগর, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক খুররম মাসুদ সিদ্দিকী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাওছার তালুকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুজ্জামান তরুণ, সদ্য কারামুক্ত জি,বি,জি বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস সাইফুল ইসলাম লাল ও উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আফজালুর রহমান আফজাল মুরাদ হাসান রুবেল সহ উপজেলা, ইউনিয়ন, বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্হিত ছিলেন।

লেখক