ব্রেকিং নিউজ সিরাজগঞ্জে কাদায় মধ্যপাড়া নাইট ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিততারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ

সাদুল্লাপুরে রাতভর ফসলী জমি থেকে অবৈধ ভাবে ভেকু দিয়ে উত্তোলন হচ্ছে মাটি

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিভিন্ন স্থানে রাতভর ফসলী জমি থেকে অবৈধ ভাবে ভেকু দিয়ে উত্তোলন করা হচ্ছে মাটি। এতে করে বিনষ্ট হচ্ছে ফসলী জমির উর্বরতা। নষ্ট হচ্ছে রাস্তা সরজমিন গিয়ে উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা ব্রীজের পূর্ব পার্শ্বে দেখা যায় ফসলী জমি থেকে ভেকু লাগিয়ে রাত ১১টা থেকে ভোর পর্যন্ত অবৈধ ভাবে মাটি উত্তোলন করে ১০ থেকে ১৫টি অবৈধ মাহেন্দ্র কাঁকড়ায় করে মাটি জামুডাঙ্গা ব্রীজের উপর দিয়ে নিয়ে যাচ্ছে আশপাশের বিভিন্ন ইট ভাটায়।

যেখানে প্রতি বছর জামুডাঙ্গা ব্রীজটি রক্ষায় সংস্কারের জন্য সরকার কে গুণতে হচ্ছে লক্ষ লক্ষ টাকা সেখানে কিছু অসাধু ব্যাক্তি অবৈধ ভাবে প্রতিরাতে অবৈধ ভাবে ভেকু লাগিয়ে মাটি উত্তোলন করে অবৈধ মাহেন্দ্র কাঁকড়ায় করে মাটি নিয়ে ব্রীজটি দিয়ে চলাচল করায় অত্যান্ত ঝুকিপূর্ণ হয়ে পরেছে ব্রীজটি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় লোকজন জানান যে সারারাত ঘুমাইতে পারিনা কাঁকড়ার বিকট শব্দে এছাড়াও রাস্তাটি এমন অবস্থা হয়েছে যে পায়ে হেঁটে চলাচল পর্যন্ত করা যায় না এবং কি হটাৎ যদি কেহ অসুস্থ হয় কিংবা গর্ভবতী মা বোন অসুস্থ হলে এই রাস্তাটি দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়াটাও অত্যান্ত ঝুকিপূর্ণ। যেকোনো মূহুর্তে ঘটতে পারে বড় ধরণের দূর্ঘটনা।

এবিষয়ে সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান এর সঙ্গে যোগাযোগের জন্য মুঠোফোনে কল দিয়ে চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

লেখক