ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজাবাড়ীতে ৯০ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে অভিযান চালিয়ে ৯০ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে সদর উপজেলার খানখানাপুর এলাকা হতে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. জনি আশিকুল। তার পিতার নাম মো. আব্দুল আলিম। জনি আশিকুলের বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানার সিংনগর গ্রামে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, সদর উপজেলার খানখানাপুরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খানখানাপুর গোলাম মওলার রিক্সার গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর হতে জনি আশিকুল নামে একজনকে আটক করা হয়। আটকের পর তার নিকট হতে ৯০ বোতল ফেন্সিডিল, একটি মোবাইল ফোন ও একটি ১৬০ সিসি হরনেট মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা।
তিনি আরও জানান, আটক ব্যক্তির নামে আদালতে দুটি মামলা বিচারাধীন রয়েছে। তার নামে রাজাবাড়ী সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

লেখক