ব্রেকিং নিউজ সিরাজগঞ্জে কাদায় মধ্যপাড়া নাইট ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিততারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ

শরীয়তপুর ইটভাটা মালিক নিজের ট্রাকের চাপায় প্রাণ গেল

মোঃ ওবায়েদুর রহমান সাইদ, শরীয়তপুর প্রতিনিধিঃ

শরীয়তপুর ইটভাটা মালিক নিজের ট্রাকের চাপায় প্রাণ গেল। শরীয়তপুরে মাটি বোঝাই ট্রাকের চাপায় রিটন সাহা (৫০) নামের এক ভাটা মালিক নিহত হয়েছেন।রবিবার গতকাল রাত সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার মনোহর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রিটন সাহা সদর উপজেলার দক্ষিণ মধ্যপাড়া এলাকার মৃত গৌরাঙ্গ সাহার ছেলে। তিনি জেলা ইট ভাটা মালিক সমিতির অর্থ বিষয়ক সম্পাদক এবং পণ্ডিত বাজার এলাকার এল আর বি বিক্রসের স্বত্বাধিকারী।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, রবিবার রাতে পণ্ডিত বাজার এলাকার নিজ ভাটা থেকে বের হয়ে মোটরসাইকেল নিয়ে বাসার দিকে যাচ্ছিলেন রিটন সাহা। ভাটা থেকে একটু এগোতেই অপর দিকে আসা তারই ইট ভাটার কাজে ব্যবহৃত একটি মাটি বোঝাই ট্রাক ও তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন রিটন সাহা।
এরপর তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরীয়তপুর ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মোস্তফা মাদবর বলেন, আমি খবর পেয়ে সদর হাসপাতালে ছুটে আসি। পরে জানতে পারি ঢাকায় নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুব ভালো মানুষ ছিলো রিটন সাহা। এমন মৃত্যু মেনে নেওয়ার মতো না। এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, নিজ ভাটার ট্রাকের চাপায় একজন ইটভাটা মালিক গুরুতর আহত হয়েছিলেন। ঢাকায় নেয়ার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন বলে জানতে পেরেছি।

লেখক