ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (পুলিশ) ডিবি। সোমবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে গোয়ালন্দঘাট এলাকা হতে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম মো. মাসুদ রানা। তার পিতার নাম মো. বাবু প্রামানিক। মাসুদের বাড়ি গোয়ালন্দ ঘাট থানার উত্তর দৌলতদিয়া গ্রামে।
রাজাবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাসুদ রানা নামের এক যুবককে আটক করা হয়। আটকের পর তার দেহ তল্লাশি চালিয়ে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্যা ৮৭ হাজার টাকা মাত্র।
তিনি আরও জানান, আটক ব্যক্তির নামে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে

লেখক