ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীর পাংশায় দুটি ড্রেজার মেশিন ধ্বংস

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নে অভিযান চালিয়ে দুটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পাংশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান রুবেল। এতে সহযোগিতা করেন পাংশা থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন।
প্রত্যক্ষদর্শী ও ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের গড়াই নদের বিভিন্ন স্থানে অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছিলো। শান্তিখোলা গ্রামে বালু উত্তোলন করেন মো. সগীর ও নাদুরিয়া ঘাট এলাকায় বালু উত্তোলন করেন হাফিজুর রহমান। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে ড্রেজারের মালিকরা পালিয়ে যায়। এসময় ড্রেজারের পাইপগুলো কুপিয়ে ধ্বংস করে দেওয়া হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান রুবেল। তিনি বলেন, কোন আসামীকে ঘটনাস্থলে পাওয়া যায় নাই। একারণে কাউকে শাস্তির আওতায় আনা সম্ভব হয়নি।

 

লেখক