ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

মিরসরাইয়ে ৫ তক্ষক অবমুক্ত, যুবকের কারাদণ্ড

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে পাঁচটি তক্ষকসহ মোহাম্মদ মাসুদ (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (৭ ফেব্রুয়ারি) উপজেলার করেরহাট থেকে তাকে আটক করা হয়। আটক মাসুদ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার শামসুল হকের পুত্র। তাকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হারুন ও জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন উপস্থিত ছিলেন।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন জানান, সকালে পুলিশের একটি টিম করেরহাট এলাকায় ডিউটি করার সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে। এরপর তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে পাঁচটি তক্ষক উদ্ধার করা হয়েছে।মোহাম্মদ হারুন জাগো নিউজকে বলেন, মাসুদ নামে ওই ব্যক্তি তক্ষকগুলো খাগড়াছড়ির মহালছড়ি থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। পথে পুলিশ আটক করে আমাদের খবর দেয়। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত ব্যক্তিকে ১৫ দিনের সাজা দেন। বিকেলে তক্ষক তিনটি করেরহাট বনে অবমুক্ত করা হয়েছে।মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে আটক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তার কাছ থেকে পাঁচটি তক্ষক উদ্ধার করা হয়।তিনি আরও বলেন, বন্যপ্রাণী আমাদের জাতীয় সম্পদ, যে কোনো মূল্যে বন্যপ্রাণী রক্ষা করতে হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

লেখক