ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

পার্বতীপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৪ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

শহরের প্রানকেন্দ্রে অবস্থিত অত্যন্ত সুখ্যাতি সম্পন্ন পাবলিক উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালের এসএসসি ব্যাচের বিদায় ও ৬ষ্ঠ শ্রেনীর নবীন-বরণ ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল ওহাব সরকার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মকলেছুর রহমান, সিনিয়র শিক্ষক ও সাংবাদিক মুসলিমুর রহমান, অভিভাবক সদস্য আব্দুল গফুর প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা বিদায়ী বক্তব্য, কবিতা আবৃত্তি ও বিদায়ী সঙ্গীত পরিবেশন করেন। বিদায় গ্রহণকারী শিক্ষার্থীরাও বক্তব্য দেন ও কবিতা আবৃত্তি করেন। স্কুল কতৃপক্ষ উপস্থিত সকল শিক্ষার্থীকে মিষ্টিমুখ করান। অনুষ্ঠানের শেষের দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া-খায়ের অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্কুলের দাতা সদস্য আমিনুল ইসলাম আমিন, অভিভাবক সদস্য তপন কুমার মহন্ত, মহিলা অভিভাবক সদস্য সাথী খাতুন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

লেখক