ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে রোববার রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানটির চত্বরে দিনব্যাপি এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলমগীর শেখ তিতু। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি আইনজীবী গনেশ নারায়ণ চৌধুরী। এতে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, শিক্ষা অনুরাগী নুরুল হক, শিক্ষা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি আরমান আলী প্রমূখ। স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মো. আবদুর রাজ্জাক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক চায়না সাহা। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়মূখী করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। পড়ালেখার পাশাপাশি নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিদ্যালয় মাঠে নিয়মিত খেলাধূলার ব্যবস্থা করা হয়েছে। কারণ খেলাধূলা করলে শরীর ভাল থাকে। আর শরীর ভাল থাকলে মনও ভাল থাকে। এতে পড়ালেখা ভাল হয়।

লেখক