ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীতে পাট চাষী সমাবেশ অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে উন্নত প্রযুক্তিনির্ভর  পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট চাষীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসার সভাপতিত্বে  স্বাগত বক্তব্য দেন ফরিদপুর পাট অধিদপ্তরের সহকারি পরিচালক মো. জাহিদুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা পাট অধিদপ্তরের সহকারি পরিচালক মো. উসমান আলী শেখ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার গোলাম রসুল, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান। সভা পরিচালনা করেন জেলা পাট উন্নয়ন অধিদপ্তরের উন্নয়ন কর্মকর্তা মো. আজিম-উল ইসলাম।
বক্তারা বলেন,  একসময় পাটই ছিলো  আমাদের দেশের প্রধান  অর্থকরি ফসল। আমরা এই পাটের বাজার হারিয়েছি। পাট কাঠির ছাই দিয়ে এখন পিন্টারের কালি তৈরি করা হচ্ছে। এটি একটি নতুন সম্ভাবনা। আমাদের দেশে প্রতিবছর বপনের জন্য ৬ হাজার মেট্টিকটন পাট বীজ প্রয়োজন হয়। ২ হাজার মেট্টিকটন পাটের বীজ আমাদের দেশে উৎপাদন করা হয়। বাকী বীজ আমদানি করা হয়ে থাকে। রাজাবাড়ী একটি পাট উৎপাদনশীল এলাকা। পাট উৎপাদনকে কেন্দ্র করে জেলায় কয়েকটি পাটকল গড়ে উঠেছে। কৃষকরা যাতে পাটের দাম পায় সেজন্য পাটজাতীয় পণ্যের ব্যবহার বাড়াতে হবে।

লেখক