ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

সাংবাদিককে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ

দোহার (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন এর বিরুদ্ধে ভূমি দস্যুতা ও সরকারি জমি দখল নিয়ে একাধিক সংবাদ প্রকাশ করায়। বিভিন্নভাবে স্থানীয় সাপ্তাহিক এশিয়া বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক কাজী জোবায়ের আহমেদকে সকল সংবাদ সরিয়ে ফেলতে চাপ প্রয়োগ করা হয়। এতে রাজি না হলে তার লাইসেন্স করা বন্দুক দিয়ে গুলি করার হুমকি দেন আমজাদ হোসেন। এছাড়া চেয়ারম্যান এর জমি দখলের সংবাদ একাধিক সংবাদ মাধ্যমে প্রচার হলে সেসকল প্রতিনিধিদের সংবাদ সরিয়ে নিতে বলেন আমজাদ হোসেন।

খোঁজ নিয়ে জানা যায়, আমজাদ চেয়ারম্যান এর ভয়ে ঐ এলাকায় কেউ তার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে সাহস পাননা। তিনি এর আগে দোহার থানায় এক সালিশিতে ছেলে পক্ষের লোকজনকে প্রকাশ্যে মারধর করেন আমজাদ চেয়ারম্যান। তাই সার্বিক বিষয় বিবেচনা করে নিরাপত্তা চেয়ে দোহার থানায় একটি অভিযোগ করেন সাংবাদিক কাজী জোবায়ের আহমেদ।

কাজী জুবায়ের হোস বলেন, আমজাদ চেয়ারম্যান পালামগঞ্জ বাজারে বিভিন্ন মহলে আমাকে দেখে নেয়ার হুমকি দিচ্ছে। এছাড়া সংবাদ না সরিয়ে নিলে গুলি করার হুমকি দিচ্ছে। তাই নিরাপত্তা চেয়ে দোহার থানায় লিখিত একটি অভিযোগ করেছি। সাংবাদিক জোবায়ের আরও বলেন, আমজাদ চেয়ারম্যান এর ভয়ে কেউ কথা বলতে সাহস পায়না তাই প্রশাসনের উচিৎ দ্রুত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া।

অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই মাসুদ হোসেন জানান, নিরাপত্তা চেয়ে সাংবাদিক কাজী জোবায়ের আহমেদ থানায় একটি অভিযোগ করেছেন। তার নিরাপত্তার বিষয়ে পুলিশ নজর রাখছে এবং অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।
এদিকে এমন ঘটনার নিন্দা জানিয়েছে ঢাকা জেলা প্রেসক্লাব। সারাদেশে আন্দোলনের কর্মসূচী ঘোষণা দেয়ার কথাও বলেছেন সাংবাদিক নেতারা।

লেখক