ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

সিরাজগঞ্জের ছোনগাছায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা-থানায় এজাহার করায় বাদী বিপাকে

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের ছোনগাছা ইউনিয়নের চর ছোনগাছা ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।
গত ৮ ফেব্রুয়ারি চর ছোনগাছা শিক্ষার্থী বাড়ির বাশ ঝাড়ের মধ্যে এ ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে থানায় এজাহার করায় বাদী বিপাকে পড়েছেন।
এজাহার সূত্রে জানা যায়, সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের চর ছোনগাছা গ্রামের মো, আকাশের কন্যা চর ছোনগাছা ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী(১২) কে একই এলাকার আয়নাল হকের ছেলে মো. কাউসার আহমেদ (২২) মাদ্রাসায় যাবার পথে বিভিন্ন সময়ে উত্যক্ত করে আসছিল। এরই জের ধরে শিক্ষার্থী রাত ৮ ঘটিকার সময় বাড়ির পাশে একটি মিনিট কার্ড কেনার জন্য দোকানে আসে। মোহাম্মাদের দোকানে মিনিট কার্ড কিনে বাড়ি ফেরার পথে মো. কাউসার পিছু লাগে এবং শিক্ষার্থীর হাত ধরে জোরপূর্বক বাশঝাড়ের ভিতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
এ সময় শিক্ষার্থী চিৎকার করে উঠলে স্থানীয় ও ভিকটিমের পরিবারের লোকজন এলে কাউসার পালিয়ে যায়। বিষয়টি শিক্ষার্থী তার পরিবারের নিকট ঘটনাটি অবগত করেন। এ বিষয়ে স্থানীয় মুরুব্বীদের নিকট কোন বিচার না পেলে সদর থানায় একটি এজাহার দায়ের করা হয়।
এজাহার দায়ের পর বখাটে লম্পট কাউসার আহমেদ নানাভাবে ভয় ভীতি দেখাচ্ছে। এতে শিক্ষার্থী নিরাপত্তাহীনতায় ভুগছে ও শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না বলে অভিযোগ করেন শিক্ষাথীর বাবা আকাশ। এ ঘটনায় বেশ কয়েকটি দিন অতিবাহিত হয়ার পর ও কোন ব্যাবস্থা না হওয়ায় এলাকায় চলছে সমালোচনার ঝর।
এজাহারের বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, বাঁদিকে থানায় আসতে বলেন।
বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধতন কর্তৃপক্ষের সু দৃষ্টি কামনা করেছেন শিক্ষাথীর পরিবার।

লেখক