ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ইয়াবাসহ আটক ১

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ বাবর আলী মন্ডল ওরফে বখস বাবু নামে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) । মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮ টার দিকে তাকে আটক করা হয়।
আটক বাবর আলীর বাড়ি রাজবাড়ী শহরের ধুঞ্চি গ্রামের আঠাশ কলোনী এলাকায়। তার পিতার নাম বখস মন্ডল।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী শহরের ধুঞ্চি আঠাশ কলোনী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাবর আলী নামে একজনকে আটক করা হয়। আটকের পর তার দেহ তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য তিন লাখ টাকা।
তিনি আরও জানান, আটক ব্যক্তির নামে আদালতে চারটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

লেখক