ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

পার্বতীপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ৯ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি-ঃ

দিনাজপুরের পার্বতীপুরে আজ শনিবার সকালে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনা ঘটে। এতে রংপুরের সঙ্গে উত্তরাঞ্চলের সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে পার্বতীপুর-রংপুর রেলপথে পার্বতীপুর স্টেশন অদূরে গুলপাড়া এলাকায় এ লাইনচ্যুতির ঘটনাটি ঘটে।

জানা গেছে, চট্টগ্রাম থেকে গম ভর্তি ৩১টি বগি নিয়ে পার্বতীপুরে যাওয়া মালবাহী ট্রেনটি রংপুরে যাচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছলে ইঞ্জিনের পেছনের বগি (১০০৩২৬) লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে পার্বতীপুরের সঙ্গে রংপুরের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় বোনার পাড়াগামী দোলনচাঁপা এক্সপ্রেস পার্বতীপুরে, বুড়িমারী থেকে ছেড়ে আসা বুড়িমারী মেইল ট্রেন খোলাহাটি ও কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে। ঘটনার পর সকাল সাড়ে ১০টার দিকে একটি টুল ভ্যান এসে গাড়ি উদ্ধারকাজ শুরু করে।
ট্রেনের লোকোমাস্টার (চালক) আব্দুস সাফী জানান, ঘটনাস্থলে পৌঁছানোর পর ট্রেনের গতি কমে গেলে লাইনচ্যুতের বিষয়টি নজরে আসে। তবে, ঘটনাস্থলের লাইন গোলাই (অর্ধ চাঁদ আকৃতির) হওয়ায় এবং লাইনের স্লিপার পরিবর্তনের কাজ চলমান থাকায় এ দুর্ঘটনা ঘটে।
পার্বতীপুর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, দুর্ঘটনার পর পরই উদ্ধারকাজ শুরু হয়। প্রায় ৯ ঘন্টা ধরে উদ্ধারকাজ সম্পন্ন হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তিনি আরো বলেন, এত বেশী সময় লেগে যাওয়ার কারন হলো ট্রেনটি পরপর দু’বার পড়ে যায়।

লেখক