ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

মুন্ডুমালা পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনেগুলোকে ঢেলে সাজাচ্ছেন

তানোর থেকে: জাকির হোসেন টুটুলঃ

রাজশাহীর তানোর- (মুন্ডুমালা পৌর) আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগসহ সকল সহযোগী সংগঠনগুলোকে ঢেলে সাজিয়ে সুসংগঠিত করার লক্ষে দিবা-নিশি নেতৃত্ব দিচ্ছেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহ-সভাপতি, জননেতা শরিফ খান।

জানা গেছে আজ ২৪- ফেব্রুয়ারী (শনিবার) তানোর- (মুন্ডুমালা পৌর) মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ কে ঢেলে সাজিয়ে সুসংগঠিত করার লক্ষে চাপাইনবয়াবগঞ্জ জেলার নাচল উপজেলাস্থ দৌগাছি বাজার স্বপ্ন পল্লীতে বনভোজন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এছাড়াও প্রবিন আওয়ামী লীগ নেতা শরিফ খান, গত ৩০ জানুয়ারী (মঙ্গলবার) চাপাইনবয়াবগঞ্জ ম্যাংগো পার্কে মুন্ডুমালা পৌর যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেন। এবং ১০- ফেব্রুয়ারী (শনিবার) মাওয়া হয়ে পদ্মা সেতু দর্শন করে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বৃতী বিজড়িত সমাধিস্থান বঙ্গবন্ধুর মাজার জিয়ারত শেষে ফরিদপুর আটরশি মাজারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কন্যা শেখ হাসিনা সরকার এর উত্তরোত্তর সাফল্য কামনায় দোয়া ও দীর্ঘ জিবন কামনা করেন ও
গত ১৭ – ফেব্রুয়ারী (শনিবার) মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে ঐতিহাসিক বাঘা মসজিদ, পুঠিয়া রাজবাড়ী, নাটর গ্রীনভ্যালি ও রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন।

লেখক