ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

পার্বতীপুরে এসএসসি পরীক্ষা দিতে এসে মা হলেন কিশোরী রুপা মনি

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি-ঃ

পার্বতীপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিতে এসে পুত্র সন্তানের জন্ম দিয়ে এলাকায় হই-চই ফেলে দিয়েছে ওই কেন্দ্রের ১৩ নম্বর কক্ষের পরীক্ষার্থী রুপা মনি (১৫)। আজ রবিবার এসএসসির পঞ্চম গণিত পরীক্ষা দিতে এসে এ ঘটনাটি ঘটে। এসএসসি পরীক্ষার শুরু থেকেই সে নির্বিঘ্নে পরীক্ষা দিয়ে আসছিলো। এদিনও যথারীতি পরীক্ষা কেন্দ্রে আসে উপজেলার পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ওই ছাত্রী। বছর খানেক আগে বাবা মায়ের ইচ্ছায় দশম শ্রেণিতে পড়া অবস্থায় ওই কিশোরী শিক্ষার্থীর বিয়ে হয়। আজ গণিত পরীক্ষা চলাকালে বেলা সোয়া এগারোটার দিকে প্রসব বেদনায় সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে কেন্দ্র কর্তৃপক্ষ দ্রুত তাকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা অবস্থায় বেলা ৩ টায় ঐ কিশোরী একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয়। কিশোরী মাতা রুপা মনি হাবড়া ইউনিয়নের পিরোজপুর গ্রামের রাজু আহমেদের মেয়ে। ঘটনাটি এলাকার মানুষের মাঝে নানা কৌতূহলের সৃষ্টি করেছে। পার্বতীপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব নুর আমিন সরকার ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৩ নম্বর কক্ষের ওই শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কেন্দ্রের মেডিকেল টিম তাকে প্রাথমিক চিকিৎসা দেয় ও পরে তাকে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তী করানো হয়।

লেখক