ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে দুই এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার, শিক্ষককে অব্যাহতি

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর পাংশায় এসএসসি পরীক্ষায় নকল করার দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া দায়িত্ব অবহেলার কারণে এক শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও মাছপাড়া বহুমূখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
বহিষ্কৃত পরীক্ষার্থীরা উপজেলার কশবা মাজাইল এ এইচ উচ্চ বিদ্যালয় ও পাটিকাবাড়ী মুহম্মদ আলী খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকের নাম বিমল কুমার কর্মকার। তিনি কুলানগর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক।
বিষয়টি পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ এসএসসি গণিত পরীক্ষা ছিল। পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও মাছপাড়া বহুমূখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র হতে নকল করার দায়ে দুইজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া দায়িত্ব পালনে অবহেলার কারণে এক শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

লেখক