ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বরিশালের চরমোনাই দরবার শরীফের ৩ দিনব্যাপী মাহফিল শুরু

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

বরিশালের চরমোনাই দরবার শরীফের তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু হচ্ছে ২৮ শে ফেব্রুয়ারী বুধবার।

বাদ জোহর উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিলের সূচনা করেন পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম।

দেশ বিদেশীর মুসল্লিদের উপস্থিতিতে বয়ান করেন দেশের খ্যাতনামা আলেমগণ।

দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকাল ১০টায় মাহফিল মাঠে ওলামা সম্মেলন এবং তৃতীয় দিন শুক্রবার সকালে ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত হবে।

আগামী শনিবার সকাল ৮টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের ৩ দিনব্যাপী মাহফিল শেষ হবে। এবার মাহফিলে আগতদের জন্য ৬টি মাঠ প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে মাঠের বেশিরভাগ মুসল্লিতে ভরে গেছে।

লেখক