ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

৯ কেজি ৪৫০ গ্রাম গাঁজাসহ ১ জন আটক

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:

শুক্রবার (১লা মার্চ ২০২৪ ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিরাজগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম(বার), পিপিএম (বার) মহোদয়ের দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সার্বিক তত্ত্বাবধানে টিম বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে ০১/০৩/২০২৪ খ্রিঃ বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোলচত্ত্বর এলাকায় অভিযান পরিচালনা করে কুমিল্লা হতে উত্তরবঙ্গগামী যাত্রীবাহী বাস হতে আসামী ১। মোঃ জাহাঙ্গীর হোসেন (৫০), পিতা-মৃত সিদ্দিকুর রহমান, গ্রাম- জাম্মুরা (দক্ষিণ পাড়া) , থানা- কুমিল্লা সদর দক্ষিণ, জেলা -কুমিল্লাকে রাত্রি ০৩:১৫ ঘটিকার সময় ০৯ কেজি ৪৫০ গ্রাম গাঁজাসহ আটক করতে সক্ষম হয়।

এ সংক্রান্তে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা রুজু করতঃ আসামীকে বিজ্ঞ আলাদতে সোপদ্দ করা হয়েছে।

লেখক