ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

ঝিনাইগাতীতে জাতীয় ভোটার দিবস পালিত

আতিকুর, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধিঃ

“সঠিক তথ্যে ভোটার হবো স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই স্লোগানকে সামনে রেখে সারদেশের ন্যায় শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। উপলক্ষে উপজেলাপ্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২মার্চ শনিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রাঙ্গণে র‍্যালি ও হলরুম কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালি শেষে উপজেলা সহকারী কমিশনার ভূমি, আশরাফুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মাঝে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য উল্লেখ করে বক্তব্য রাখেন ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), উপজেলা পরিষদ মোফাজ্জল হোসেন চৌধুরী, এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, প্রাণী সম্পদ কর্মকর্তা এ,টি,এম ফয়জুর রজ্জাক আকন্দ, ঝিনাইগাতী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো আব্দুল হামিদ আকন্দ, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, আলহাজ্ব আবুল হাসেম প্রমূখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী সহ গণমাধ্যম কর্মীগণ।

লেখক