ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

সাদুল্লাপুরে পুলিশের অভিযানে ১কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী রজু গ্রেফতার

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১কেজি শুকনো গাঁজাসহ মাদক ব্যাবসায়ী রজু গ্রেফতার।

২ মার্চ শনিবার বিকেলে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান এর নেতৃত্বে এস আই আব্দুল গোফফার, এ এস আই সাহেদুল ইসলাম, এ এস আই আনিছুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সাদুল্লাপুর থানাধীন ইদিলপুর ইউনিয়নের একবারপুর মৌজাস্থ সজিব ইট ভাটার পূর্ব পার্শ্বে রংপুর টু ঢাকাগামী মহাসড়কে কুড়িগ্রাম টু বগুড়াগামী অলংকার ক্লাসিক নামীয় যাত্রীবাহী বাস যাহার রেজিঃ রাজঃ মেট্রো জ-১১-০০৭০ তল্লাশি কালে অভিনব কায়দায় শরীরের দুই পায়ে ও কোমরে পেচানো ০১ (এক) কেজি শুকনা গাঁজাসহ বগুড়া জেলার বগুড়া সদর থানাধীন জয়পুরপাড়া ফুলবাড়ী পুলিশ ফাঁড়ীর পাশের মৃত মজিবর শেখের ছেলে রাজু শেখ (৪২) কে গ্রেফতার করেন।

এবিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান বলেন আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

লেখক