ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ফেন্সিডিলসহ যুবক আটক

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার ( ৩মার্চ) দুপুরে সদর উপজেলার খানখানাপুর থেকে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম সোহেল ফকীর (২০) । তার পিতার নাম বাবলু ফকীর। সোহেলের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের মাটিপাড়া গ্রামে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজবাড়ী সদর থানার খানখানপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। অভিযানে খানখানাপুর বাজারের গোলাম মওলার রিক্সার গ্যারেজের সামনে হতে সোহেল নামে একজনকে আটক করা হয়। আটকের পর তার নিকট হতে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪০ হাজার টাকা।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, আটক ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে রাজবাড়ী সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে

লেখক