ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

সাদুল্লাপুর শিশু উদ্যান এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার সাদুল্লাপুর শিশু উদ্যান এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

৪মার্চ সোমবার সকাল ৮টা থেকে সাদুল্লাপুর শিশু উদ্যানের উদ্যোগে পাইলট মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের সভাপতি মো: আবদুল জলিল সরকার। অত্র বিদ্যালয়ের সভাপতি এএম সাচুজ্জোহা সরকার এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগ’র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারস্যান আলহাজ্ব মো: সাহরিয়া খাঁন বিপ্লব, উপজেলা আওয়ামিলীগ’ যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ মো: ফজলুল হক রানা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এসটিএম রুহুল আলম, বনগ্রাম ইউপি চেয়ারম্যান মো: ফজলুল কাইয়ুম হুদা, অত্র প্রতিষ্ঠানের পরিচালক মো: আনোয়ারুল ইসলাম, প্রধান শিক্ষক হীরেন্দ্রনাথ প্রমূখ।

এছাড়াও অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ এর সকল সদস্য, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মো: জাহাঙ্গীর কবির সরকার। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।

লেখক