ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সাদুল্লাপুরে ধাপেরহাট ইউপি’র চেয়ারম্যান পদে উপ-নির্বাচন উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত 

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৬নং ধাপেরহাট ইউপি’র চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অবাধ নিরপেক্ষ সুষ্ঠু করতে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

৯মার্চ শনিবার সাদুল্লাপুর উপজেলাধীন ৬নং ধাপেরহাট ইউপি’র চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অবাধ নিরপেক্ষ সুষ্ঠু করতে ৮মার্চ শুক্রবার সকাল ১১টায় সাদুল্লাপুর বহুমুখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে-এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন (পিপি এম সেবা)। সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান এঁর সভাপতিত্বে ও সাদুল্লাপুর থানার ওসি তদন্ত মোঃ রাজু মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন রাখেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হাবীব, সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসার মোঃ আতাউল হক।

১২টি ভোট কেন্দ্রে মোট ২৫,৪০৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার সংখ্যা ১২,৮০৭জন ও পুরুষ ভোটার সংখ্যা ১২,৫৯৬ জন। ৯জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ভোটাররা যাতে করে তাদের পছন্দের প্রার্থীকে সুষ্ঠু ভাবে ভোট প্রয়োগ করতে পারেন এবিষয়ে ব্রিফিং করেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন (পিপি এম সেবা)।

নির্বাচন অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করতে ৩ জন ম্যাজিস্ট্রেট সহ আইন শৃংখলা বাহিনীর মধ্যে ১ প্লাটুন বিজিপি, ২০০ শত জন পুলিশ, ও ২০৪ জন আনসার মোতায়ন করা হয়েছে।

এ ইউপি চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন মোঃ আল-মামুন (দুটি পাতা), মোঃ জাহিদ হাসান সেলিম (ঢোল), মোঃ জিয়াউর রহমান (আনারস), মোঃ নজরুল ইসলাম (মোটরসাইকেল), মোঃ নবাকুল ইসলাম (টেবিল ফ্যান), মোঃ নুরে আলম সিদ্দিকি (ঘোড়া), মোঃ শহিদুল ইসলাম শিপন (চশমা), মোঃ সজল মিয়া (অটো রিক্সা) মোছাঃ শামীমা আখতার ছনিয়া (রজনীগন্ধা)

উল্লেখ ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল কবির মিন্টু’র মৃত্যুতে চেয়ারম্যান পদ শূন্য হওয়ায় ৯ মার্চ শনিবার ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

লেখক