ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

আন্তর্জাতিক নারী দিবস ২০২৪

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টারঃ

নারীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ।
সৃষ্টির শুরু থেকেই পৃথিবীকে করেছেন সুন্দর, তাদের ত্যাগ, সহনশীলতা, এবং কর্মদক্ষতায় পূর্ণ মানব সভ্যতার ইতিহাস।
তারা পরিবার, সমাজ, এবং রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

একজন নারী কখনো জননী, কখনো ভগিনী আবার কখনো বা প্রেয়সী। নারী হলো বংশধারার চালিকা শক্তি। নারীর গর্ভেই নারী – পুরুষ সকলেরই জন্ম।

কখনো মমতাময়ী, কখনো প্রতিবাদিনী, কখনো প্রেরনাদায়িনী , বীরাঙ্গনা আবার কখনো বা প্রেমদায়িনী।

নারীরা গৃহিণী, শিক্ষিকা, ডাক্তার, বিজ্ঞানী, রাজনীতিবিদ, শিল্পী, এবং আরও অনেক কিছু। তারা তাদের প্রতিভা, জ্ঞান, এবং কর্মদক্ষতার মাধ্যমে বিশ্বকে সমৃদ্ধ করে।

আজকের দিনটি তাদের প্রতি সম্মান জানানোর, তাদের অবদান স্মরণ করার, এবং সমাজে তাদের অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ দিন।
কেননা জীবনের প্রতিটি ধাপে, প্রতিটি মুহূর্তে নারীরা তাদের অবদান রাখে, সমাজকে গড়ে তোলে, ভবিষ্যৎকে আলোকিত করে।

 

লেখক