ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

আত্রাইয়ে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের আয়োজনে গতকাল শনিবার সকাল ১০ ঘটিকায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ চত্বরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বনভোজন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সভাপতি সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস, আত্রাই থানার ওসি মোঃ জহুরুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ বুলবুল হোসেন, ভাইস-প্রিন্সিপাল মোঃ মোরশেদ আলম, উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাছির উদ্দীন, সহকারী শিক্ষক মোঃ আশরাফুজ্জামান, প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্য ও সহকারী শিক্ষকবৃন্দ প্রমুখ।ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

লেখক