ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

শাজাহানপুরে মাঝিড়া বন্দরে দ্রুতগতির বাস চাপায় ১ পথচারী নিহত

সুজন, শাজাহানপুর বগুড়া :

বগুড়া শাজাহানপুরে বাসের চাপায় তাজমিনুর নামে (এক) পথচারীর মৃত্যু হয়েছে।

শনিবার (৯ মার্চ ) রাত্রী পৌনে ০৯ ঘটিকার দিকে উপজেলা ঢাকা – বগুড়া হাইওয়ে রোডের মাঝিড়া ইউনিয়নের মাঝিড়া সি এন জি স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাজমিনুর (৩২) শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর সোনাহারপাড়ার মৃত আব্দর রশীদের ছেলে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন বলেন , ভ্যান চালক তাজমিনুর রাস্তা পারাপার হওয়ার সময়
একই সময়ে বগুড়া দিক থেকে সিরাজগঞ্জ গামী
যাত্রীবাহী জাহাঙ্গীর পরিবহন যাহার রেজিষ্ট্রেশন নং-ঢাকা মেট্রো- ব- ১৪-২৫১১ বাস ধাক্কা দিলে চাকার নিচে পৃষ্ঠ হয়ে তাজমিনুর দূঘটনা ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি ওসি আবুল ফয়সাল বলেন, মাঝিড়া বাস স্ট্যান্ডে একজন পথচারীকে চাকায় পিষ্ট করে রহিমাবাদ বিব্লক এলাকায় বাসটি রেখে চালক পালিয়ে যান। স্থানীয়দের দেয়া সংবাদে আমরা সেখানে গিয়ে চালকের সহকারী সহ বাসটি আটক কিরে হেফাজতে নিয়েছি। এই ঘটনায় এখনো মামলা হয় নাই।।

লেখক