ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুর পৌরসভার উপ-নির্বাচন কাউন্সিলর পদে আবুল কালাম বিজয়ী

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি-ঃ

দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলর জাহাঙ্গীর আলমের মৃত্যুর পর ওই ওয়ার্ডের কাউন্সিলর পদটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন। শনিবার (৯ মার্চ) অনুষ্ঠিত হয়েছে পার্বতীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচন।
এই নির্বাচনে ৩ জন প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন আবুল কালাম, রেজবাউল ইসলাম টোকন ও মতিয়ার রহমান। শেষ পর্যন্ত এই তিন জন প্রার্থীই চুড়ান্ত ভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ৫১৭ ভোট পেয়ে বেসরকারী ফলাফলে আবুল কালাম ১৮ ভোটের ব্যবধানে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজবাউল ইসলাম টোকন পেয়েছেন ৪৯৯ ভোট এবং মতিয়ার পেয়েছেন ১৯৯ ভোট। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট সুন্দর ও সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।
এই ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ছিলো ২৪৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১৮৪ জন ও মহিলা ভোটার ১২৮৪ জন। ভোট গ্রহণ করা হয়েছে ইভিএম এর মাধ্যমে একটানা সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত।

লেখক