ব্রেকিং নিউজ তারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজবাড়ীতে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ (রোববার) সকাল ১০ টায় রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  মো. রেজাউল করিম, জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, সিভিল সার্জন মোহাম্মদ উব্রাহিম টিটন, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেদায়েত আলী সোহরাব প্রমুখ।
সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোছা. মোরশেদা খাতুন। এসময় বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বিভিন্ন সরকারি দপ্তর প্রধান, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় রোজায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা, নিরবিছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা, পাসর্পোট অফিসে সাধারণ মানুষের ভোগান্তি কমানো, রাজবাড়ী ও পাংশা শহরের মূল প্রবেশপথে যানজট নিরসন, রাজবাড়ী সদর হাসপাতাল আবাসিক এলাকায় দিনের বেলায় মাটির ট্রাক চলাচল, সদর হাসপাতালে সুপেয় পানি সংকট নিয়ে আলোচনা করা হয়।

লেখক