ব্রেকিং নিউজ তারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ে ছায়াপথ সংগঠনের উদ্যোগে ইফতার ও সাহরি মাসজুড়ে বিতরণ

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

সিয়াম সাধনা ও বরকতময় মাস পবিত্র রমজান। এই মাসে ধর্মপ্রান মুসল্লীরা রোজা পালন ও দান সদকাহ্ করে আল্লাহর নৈকট্য লাভের আশা করেন।

প্রতি বছরের ন্যায় এ বছরে ও পবিত্র মাহে রমজান মাসের প্রথম রোজা থেকে নওগাঁর আত্রাই উপজেলার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন “ছায়াপথ”এর পক্ষ থেকে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন ও আশেপাশের গরীব দুঃখী ছিন্নমূল মানুষদের মাঝে ইফতার ও সাহরি বিতরণ করেন সংগঠনের সদস্যরা ।
এবং তারা এই কার্যক্রম আগামী ৩০ রোজা পর্যন্ত চলমান থাকবে বলে জানিয়েছেন।

ইফতার ও সাহরি বিতরণে উপস্থিত ছিলেন,ছায়াপথ সংগঠনের সমন্বয়ক মো.আমানুল্লাহ ফারুক বাচ্চু।

এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রভাষক মোয়াজ্জেম হোসেন মিঠু, আরিফুজ্জামান চঞ্চল রাকিব শুভ, রিমন মোর্শেদ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

লেখক