ব্রেকিং নিউজ তারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন পালিত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১৭ই মার্চ) সকাল ১১ টায় আহসান গঞ্জ রেলস্টেশন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এ্যাডঃ মোঃ ওমর ফারুক সুমন। এ সময় আরো উপস্থিত ছিলেন,আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ এবাদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস, উপজেলা ভাইস- চেয়ারময়ান শেখ মোঃ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান মমতাজ বেগম, ডাঃ রোকসানা হ্যাপী, আত্রাই থানা পুলিশের ওসি মোঃ জহুরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ তোফাজ্জল হোসেন মীর, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাঘ দও দুলাল, সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, যুব উন্নয়ন অফিসার এসএম নাছির উদ্দীন, ইউপি চেয়ারম্যান সম্রাট হোসেন প্রমুখ।

লেখক