ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পৌর প্যানেল মেয়র নুরুল আশরাফ রাজিবের উদ্যোগে পথচারীদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ

মেহেরপুর প্রতিনিধিঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র নুরুল আশরাফ রাজিবের উদ্যোগে পথচারীদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবার বিকালে মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র নুরুল আশরাফ রাজিবের অফিস প্রাঙ্গনে দোয়া অনুষ্ঠান ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র নুরুল আশরাফ রাজিব উপস্থিত থেকে ৪ শতাধিক পথচারীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

এ সময় অন্যদের মধ্যে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান রনটু, সদর উপজেলা সভাপতি নাসিম খান, সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন নান্নু, মেহেরপুর জেলা যুগ্ম আহ্বায়ক ইফতেখার সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ মেহেরপুর জেলা শাখার আহবায়ক মোঃ তারিকুল ইসলাম রাজিব।

লেখক