ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) ২০২৪ সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ সভা কক্ষে আইনশৃঙ্খলা, কমিটির সভায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ সভা কক্ষে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এ্যাড.মোঃ ওমর ফারুক সুমন।
এ সময় আরো উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ এবাদুর রহমান, চেয়ারম্যান উপজেলা পরিষদ আত্রাই। ভাইস-চেয়ারম্যান শেখ মোঃ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান মমতাজ বেগম, নওগাঁ জেলা পরিষদের সদস্য চৌধুরী মোঃ গোলাম মোস্তফা বাদল।

আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ জহুরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ তোফাজ্জল হোসেন মীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রোকসানা হ্যাপী, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, ইউপি চেয়ারম্যান এসএম মামুনুর রশীদ, সম্রাট হোসেন, নাজিম উদ্দীন প্রমুখ।

লেখক